
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(১৫জুন) বেলা তিনটার দিকে জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া এলাকার মৃত. সোবহান আলীর ছেলে। দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী আসার পথে একটি ভ্যান এবং নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে এক মোটর সাইকেলের ঘটনাস্থলে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানের যাত্রী আজিজুল ইসলাম মারা যান।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দু’জন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution