

দিনাজপুরের পার্বতীপুরে রেল জংশনে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে মো: সাগর (১৮) নামে তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস (৫৯ আপ) পার্বতীপুর স্টেশনে ৩নং প্ল্যাটফর্মে প্রবেশকালে পানির পাইপলাইনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে।
সাগর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর এলাকার হাসানুর রহমানের ছেলে।
এ ব্যাপারে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফখরুল ইসলাম জানান, সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মরদেহ নিহত পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution