
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ পুকুরে পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা আর্থিক সহায়তা করলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। আজ বুধবার (১৮জুন) বিকেল সাড়ে ৫টায় উভয়ের বাড়িতে গিয়ে মৃত মোশফিকা আক্তার মিম (৯) এর মা মাকসুদা খাতুনের হাতে ৫০ হাজার টাকার চেক ও আছিয়া মোবাস্বিরা (৮) তার পিতা আতাউর রহমান হাতে ৫০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানা উল্লাহ। গত মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড় টায় পার্বতীপুর উপজেলা পরিষদ পুকুরে দুই শিশু সন্তান পানিতে পড়ে নিহত হয়। নিহত দুই শিশু স্থানীয় আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী কিন্ডার মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী মোশফিকা আক্তার মিম ও প্রথম শ্রেণীর ছাত্রী আছিয়া মোবাস্বিরা।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোনো আবেদন করেননি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক দিয়েছি। দুই পরিবারকে প্রয়োজনীয় শুকনা খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution