
প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ১২:৩১ পি.এম
ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার আওতায় রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা : নিলুফা ইয়াছমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ফখরুল ইসলাম, আব্দুল কাদের জাকারিয়া আলমসহ অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা : নিলুফা ইয়াছমিন জানান, ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ / ২০২৫/২৬ মৌসুমে ১ হাজার ৬৫০ জন কৃষক -কৃষাণীর মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution