
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৮:৩১ পি.এম
রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরুর দাবীতে গোবিন্দগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরুর দাবীতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এক বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম চার মাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মাওলানা মশিউর রহমান, পৌর আমীর শহিদুল ইসলাম সেক্রেটারী হাসান সাঈদ তালুকদার, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি আমিমুল এহসান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution