
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী।
কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল-উদেইদ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
তবে স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিমান সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সামরিক কমান্ড ইউএস সেন্টিনোমের সদর দপ্তর অবস্থিত আল-উবেইদ ঘাঁটিতে। ব্রিটেনের সামরিক বাহিনীও তাদের যুদ্ধবিমান ও সরঞ্জাম রাখার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করে।
মার্কিন ঘাঁটিতে হামলার অল্প সময়ের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে কাতার।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution