
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মধুপুর নয়াহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী গাডরাপাড়ায় নিজ বাড়িতে মারা যান।
তিনি বেশ কিছু দিন ধরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেগে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী গাডরাপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট), সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার,কাজী রফিকুল ইসলাম. মো. সামসুল হক, মো. নাজমুল হক, ফজলুল হক, মো. আব্দুল জব্বার, জগদীশ চন্দ্র রায়, মো. আজিজুল বারি বসুনিয়া প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution