

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিনজনকে ফাঁসি দিয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা।
সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, "হত্যাকাণ্ড চালানোর" জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার অভিযোগেও তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুলের নাম উল্লেখ করেছে সংবাদ সংস্থা মিজান। যাদেরকে ইসরায়েলের "সহযোগী" হওয়ায় গ্রেপ্তার ও বিচার করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution