
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে (২৫জুন) চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় তারা।
তারা হলেন সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাল্টু রামের ছেলে সন্তোষ চন্দ্র রায় ও সেল্টু চন্দ্র রায়ের ছেলে ভবেশ চন্দ্র রায়। নিহত দুই ব্যক্তি সম্পর্কে চাচাতো ভাই। পেশায় তারা রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে যান তারা। সকাল সাড়ে ছয়টার দিকে জ্ঞানদাস কানাইকাটা লেবেল ক্রসিং অতিক্রম করার সময় চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, মৃতদেহ সৎকারের জন্য ২৫হাজার করে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ্য থেকে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution