
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৭:৪৪ পি.এম
৩৩টি ওয়ার্ডে মিনি স্টেডিয়াম গড়ার আহ্বান তানবীর হোসেন আশরাফীর

খলিফা পাড়া প্রিমিয়ার লিগ (কেপিপিএল) সিজন-৩ এর ফাইনাল খেলা গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় খলিফা পাড়া ধাপ সাতগাড়া বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. আক্তার হোসেন চৌধুরী বাদল। প্রধান অতিথি ছিলেন সর্বোচ্চ করদাতা ও ‘বাংলার চোখ’ চেয়ারম্যান মো. তানবীর হোসেন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রুবায়েদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইঞ্জিনিয়ার শেখ রেদোয়ান আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. তানবীর হোসেন আশরাফী বলেন, “বৈষম্যের বেড়াজাল থেকে রংপুরকে মুক্ত করতে হলে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে ৩৩টি ওয়ার্ডেই মিনি স্টেডিয়াম গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে কে কোন দল করি, তা ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই রংপুরকে ভালোবাসি এবং এই ভালোবাসাই আমাদের উন্নয়নের পথ দেখাবে।”
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution