
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৭:৫১ পি.এম
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃতঞ্জয় ধীমেন(৩৮) নামের এক মৎস্য খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৫জুন) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রাজীব গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার দুপুরে নিজের গড়া মৎস্য খামারে বৈদ্যুতিক বাল্প লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুঞ্জয় ধীমেন (৩৮) নামের এক মৎস্য খামারীর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে।
সে টেপামধুপুর ইউনিয়নের উত্তর রাজীব গ্রামের খগেন্দ্র নাথ বর্ম্মনের পুত্র।মৃত্যুঞ্জয় মাস্টার্স ডিগ্রী অর্জন করে দীর্ঘদিন ধরে চাকুরি নামে সোনার হরিণের পিছনে ছুঁটতে ছুঁটতে ক্লান্ত হয়ে বেকারত্ব ঘোচাতে বাড়ির পাশে গড়ে তোলে মৎস্য খামার। অবিবাহিত জীবনের বেশির ভাগ সময় কাটে তার ওই মৎস্য খামারে। সেই মৎস্য খামারে মাছ চুরি রোধে বিদ্যুতের বাল্প লাগতে গিয়ে তার জীবন প্রদীপ নিভে যায়।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution