
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৮:২২ পি.এম
গোবিন্দগঞ্জে প্রায় ৫ কেজি গাঁজাসহ জামাই শ্বাশুড়ি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল তল্লাশি করে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ জামাই শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে মোটরসাইকেল তল্লাশিকে করে অভিনব কায়দায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। তারা ট্যাংকি ও সিটের নিচে রেখেছিল এই এসব গাঁজা। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীর ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫)। পুলিশ জানায় তারা সম্পর্কে জামাই শ্বাশুড়ি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution