
নীলফামারীতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
বুধবার বিকেলে (২৫জুন) তিনি নীলফামারী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভুঁইয়া।
পরে তিনি কমান্ড্যান্ট বাংলো ও অস্ত্রাগার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও শহরের বড় বাজার এলাকায় প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা পরিদর্শণ করেন তিনি।পরিদর্শন কালে বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস ও নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম উপস্থিত ছিলেন। নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম জানান, আগামী জুলাই মাসে বাহিনীর বড় বাজারের জায়গায় প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution