

সময়টা ১৯৬৭ সালের পাঁচই জুন। ওইদিন তপ্ত বিকেলে ইসরায়েলের চারটে ফাইটার জেট (যুদ্ধবিমান) জর্ডানের মাফরাক বিমানঘাঁটিতে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল, ওই ছোট্ট দেশের বিমানবাহিনীকে শেষ করে দেওয়া।
এর আগে তারা মিশরীয় বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল।
সেদিন মাত্র আধ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী মাটিতে থাকা ২০০রও বেশি মিশরীয় যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছিল।
কিন্তু জর্ডানের মাফরাক বিমানঘাঁটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ইসরায়েলি বিমান বাহিনী নিজেদের দু'টো যুদ্ধবিমান হারায়। এর মধ্যে একটা বিমানকে ভূপাতিত করেছিলেন যে পাইলট, তিনি বাঙালি। নাম সাইফুল আজম।
তিনি তখন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, পরে বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution