

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার করোনা শনাক্ত হয়। তবে তার নাম জানা যায়নি।
বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তার বাড়ি রংপুর নগরীর জলকর এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার জ্বর নিয়ে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রিপোর্টে করোনা শনাক্ত হয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, হাসপাতালে ভর্তি এক রোগীর করোনা শনাক্ত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution