
আগামী দুই বছরের মধ্যে নীলফামারীতে পুষ্টিহীনতার হার ১৮ভাগ থেকে কমিয়ে ১০ভাগে আনার প্রত্যয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিস এ কাজ বাস্তবায়ন করবে।
রবিবার দুপুরে (২৯জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পুষ্টি কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ।
সভায় জানানো হয়, ক্ষুধা ও শিশু অপুষ্টি প্রতিরোধে ‘এনাফ ক্যাম্পেইন’ এর মাধ্যমে জেলার সদর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার ৪০হাজার পরিবারকে স্বাস্থ্য বার্তা পৌঁছানো হবে। এজন্য ১’শ জন ফিল্ড কর্মী কাজ করবেন। প্রসুতি মা ও শিশু ছাড়াও র্শিক্ষার্থীদের পুষ্টির অভাব পূরণে সচেতনতা মুলক নানা কর্মসুটি বাস্তবায়ন করা হবে।
সভায় সংস্থার এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম ও টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জয়ন্ত কুমার নাথ প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারী তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম জানান, দুই বছরের মধ্যে জেলার দুই উপজেলায় পুষ্টিহীনতা রোধে স্বাস্থ্য বার্তা পৌঁছানো হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। এরফলে শক্তিমান ও বুদ্ধিদীপ্ত মানুষ গড়ে উঠবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution