
নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। আর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল দেয় তারা।
বাংলাদেশের র্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্নসমর্পণ করেছে। বাহরাইন তেমন আক্রমণই করতে পারেনি। বল পজিশন, আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল।
ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ আউটে উল্লাস হয়। পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন। বাকি সময় বাংলাদেশ আরো গোলের চেষ্টা করলেও স্কোরলাইন আর বাড়েনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution