
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের লায়ন্স বর্ষ -২০২৫ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস্ পরীক্ষা, গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই সব কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডার গার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন কাজী মো. একরামুল হক।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও স্থানীয় কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক লায়ন রেজাউল হকের সভাপতিত্বে।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ জাবেদ আলী শেখের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, লায়ন কাজী মো. মানিক প্রমূখ।
কর্মসূচির শুরুতেই সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এছাড়াও প্রায় দুই শ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস্ পরীক্ষা ও তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution