

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে জনসাধারণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রেক্ষাপটে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত ১৯ আগস্ট তারিখে জারীকৃত পরিপত্রের অনুচ্ছেদ তিন মোতাবেক ইউএনও'র সুপারিশে উপজেলা ফারুকুজ্জামান ডাকুয়াকে কল্যাণী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
তবে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত বছরের ১৯ আগস্ট জারীকৃত পরিপত্রের অনুচ্ছেদ তিনে বলা হয়েছে, প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোন জটিলতা পরিলক্ষিত হলে বর্ণিত আইনের ধারা ১০১ ও ১০২ প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে তাঁর অধীনস্থ কর্মকর্তা যেমন: উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার (ভূমি) বা উপযুক্ত সরকারি কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন।
নিয়োগপ্রাপ্ত দুইজনের কেউই সরকারি কর্মকর্তা নন। সেসিপের একাডেমিক সুপারভাইজার ও জাইকার উপজেলা ফ্যাসিলেটর পদটি রাজস্বভুক্তও নয়। তাই উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া ও উপজেলা ফ্যাসিলেটর আক্তার ফারুক মিয়াকে অবৈধভাবে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। অভিযোগে জানা যায়, মাধ্যমিক স্তরে শ্রেণি কক্ষ পরিচালনা, প্রাত্যাহিক সমাবেশ ও শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া, শিক্ষকদের নিয়মিত পাঠটীকা প্রস্তুত এবং সে অনুযায়ি ক্লাশ নেয়া হচ্ছে কিনা তা দেখভালের দায়িত্ব উপজেলা একাডেমিক সুপারভাইজারের।
কিন্তু পীরগাছায় একাডেমিক সুপারভাইজার থাকলেও তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে পরিদর্শন না করার অভিযোগ রয়েছে। এছাড়া নিজে প্রথম শ্রেণির কর্মকর্তা না হয়েও প্রিজাইডিং কর্মকর্তা সেজে বিভিন্ন প্রতিষ্ঠানে গোপনে কমিটি গঠন ও নিয়োগে সহযোগিতা করেন তিনি। এতে পীরগাছার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
কল্যাণী ইউনিয়নের ইউপি সদস্য শাহীন মির্জা সুমন বলেন, এই নিয়োগে বাণিজ্য হয়েছে। না হলে সরকারি নিয়ম না মেনে কেন প্রশাসক নিয়োগে সুপারিশ করবেন ইউএনও। উপজেলায় তো প্রথম শ্রেণির উপযুক্ত কর্মকর্তার অভাব নেই। জাইকার উপজেলা ফ্যাসিলেটর আক্তার ফারুক মিয়া বলেন, আমি সরকারি কর্মকর্তা না তবে আমি উপযুক্ত বলেই ইউএনও সুপারিশ করেছেন। এ বিষয়ে পীরগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার ও কল্যাণী ইউপি প্রশাসক ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, নিয়ম মেনেই আমি দায়িত্ব পালন করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution