
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৬:২১ পি.এম
উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
![]()
শামিরা মনি বজরা ইউনিয়নের চাঁদনি বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মনি মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ওই এলাকায় হঠাৎ দুপুর ১২ টায় বৃষ্টি শুরু হওয়াতে পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে স্বজনরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution