
'চাঁদাবাজ, সন্ত্রাসকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি।'
শুক্রবার (৪ জুলাই) 'জুলাই পদযাত্রার' পথ সভায় রাত সাড়ে ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভার আজাদ মোড়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মানুষের সমস্যা সমাধান করায় আমাদের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। জনগণই আমাদের বৈধতা। চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় না পেয়ে প্রতিবাদ করতে শিখেছি। এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখেন তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি এজন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে এজন্য আমাদের পদযাত্রা প্রথম শুরু করেছি উত্তরবঙ্গ থেকে।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ৩ আগষ্ট ঢাকায় বিশাল প্রোগ্রাম করবো। আমাদের যে জুলাই ইস্তেহার আমাদের যে জুলাই ঘোষণা পত্র এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাক্সক্ষা সনদ সেটা আমরা জাতির সামনে তুলে ধরবো। আমরা যে রকম গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী সংসদেও বিজয় লাভ করবে ইনশাআল¬াহ।
এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন।
ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠন প্রভাষক আব্দুল মান্নান সরকার ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution