
পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করণ শুরু হয়েছে নীলফামারীতে।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধ্বংস করণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসুচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মিজানুর রহমানের নার্সারীতে দেড় লাখ আকাশমনি গাছের চারা ধ্বংস করণের মধ্যদিয়ে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। এই নার্সারীতে আমন আবাদ শুরু করবেন কৃষক মিজানুর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম জানান, জেলায় ৬লাখ ২৫হাজার পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি ধ্বংস করা হবে। প্রত্যেক ধ্বংসকৃত প্রত্যেক গাছের জন্য ৪টাকা করে দেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সরকার পরিবেশের জন্য ক্ষতিকর এই গাছ উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করেছে। যেখানে এই দুই জাতের গাছ পাওয়া যাবে সেখানে ধ্বংস করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution