
তেঁতুলিয়ায় কিভাবে বসত বাড়িতে বছরব্যাপী সবজি উৎপাদন এবং বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার না করে বিষমুক্ত ভাবে উৎপাদন করা যায় তা সরোজমিনে পরিদর্শন করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টও ও ইফাদের প্রতিনিধি দল।পরিদর্শন শেষে উপজেলার পানিহাকা পিএফএস এর কৃষক-কৃষাণীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৯ জুন) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার,সিনিয়র কৃষি অর্থনীতিবিদ আমাদুবা, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাত) এর কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচানচো, ইফাতের মনিটরিং অফিসার ডেভিড উইলিয়াম ডুলান,পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেবনাথ,উপ-পরিচালক আ.মতিন,উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, সহ প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution