
রংপুর সদর উপজেলা প্রেসক্লাব উপজেলার পাঁচটি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে সাংবাদিকদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খলেয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরকলি চওড়া পাড়ায় আবাসন প্রকল্প-১ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খলেয়া ইউপি চেয়ারম্যান মো. নেবিউল হক লিটন, সদ্যপুস্করিনী ইউপি চেয়ারম্যান মো. সোহেল রানা, মমিনপুর ইউপি চেয়ারম্যান মিনহাজুল ইসলাম, হরিদেবপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. চান মিয়া, চন্দন পাট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী জানান, সদরের পাঁচটি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে সাংবাদিকদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এতে সাংবাদিকরা থাকার নিজস্ব স্থান পাবে। খলেয়া ইউনিয়নে পাঁচ শতক জমিতে টিনসেড আবাসন প্রকল্পটি করা হবে। এরপর আগামী বছর হরিদেবপুর ইউনিয়নে করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution