
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:১৫ পি.এম
ঠাকুরগাঁওয়ে ফলাফলের হতাশায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে ২নং চাড়োল ইউনিয়নের দোগাছি খিড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মিতু। সে মোঃ রুহুল আমিন মেয়ে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতু এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং ফলাফল প্রকাশের পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ধারণা করা হচ্ছে, ফলাফলের হতাশায় সে এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution