
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৩জনপরীক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৩০ জন, মানবিক বিভাগে ৪জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯জন পরীক্ষার্থী রয়েছে। আর এবারের উপজেলায় মাত্র দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষা পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদিও গত ২০২৪ সালের ২০টি প্রতিষ্ঠান থেকে ৫৬৪ জন পরীক্ষার্থী পেয়েছিল জিপিএ-৫। আর শুধুমাত্র একটি শিক্ষা থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছিল। তবে এবারে শতভাগ পাশের একটি প্রতিষ্ঠান বেড়েছে। আর গতবারের তুলনায় জিপিএ-৫ কম পেয়েছে ২১জন।
উত্তর জনপদের শিক্ষানগরী হিসেবে সুপরিচিত নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবারেও বরাবরের মতো জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২৪০জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৮জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে প্রতিষ্ঠানের বাংলা ভার্সনের ১৭৩ জন এবং ইংলিশ ভার্সনের ১৫জন। এছাড়াও এবারে উপজেলার যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে তন্মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজটিও রয়েছে।
আর ৩৬২ জন পরীক্ষার্থীর মধ্যে শুধুমাত্র ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগের ৮১ জন, মানবিক বিভাগের একজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজটির মাধ্যমিক শাখা জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় তৃতীয় অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৭৬ জন। তবে এই প্রতিষ্ঠানটিরও শতভাগ পরীক্ষাথী উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে আল-ফারুক একাডেমি। এ প্রতিষ্ঠানের ৬১ জন বিজ্ঞান বিভাগে, একজন মানবিক বিভাগে এবং একজন ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় পঞ্চম অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটির ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৪১ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৬জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়াও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৮ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ১৪ জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১১ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, লক্ষণপুর স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ছয়জন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে চারজন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে চার জন, শেরে বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে চার জন, শ্বাষকান্দর ব্যাঙমারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে চারজন, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে থেকে বিজ্ঞান বিভাগে তিন জন, সাতপাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে দুইজন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দুইজন,হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে দুইজন, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দুই জন এবং সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়, কামারপুকুর উচ্চ বিদ্যালয় ও কয়াগোলাহাট স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে একজন করে পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution