

নীলফামারীর ডোমারে অটোভ্যানের ধাক্কায় কাঁঠাল গাছের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোন্তাসির রহমান মুহিন (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার ডোমার পৌরসভার ময়দানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিন ওই এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের তৃতীয় পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুহিন ও তার পরিবারের সদস্যরা বাড়ির সামনে ডোমার মহাশ্মশান থেকে শুকনো গাছের ডালপালা ভাড়া করা একটি অটোভ্যানে করে বাড়িতে নিয়ে আসছিলেন। কাজ শেষে চালক এরশাদুল হক ভ্যানটি বাড়ির সামনে রেখে ভাড়ার টাকা নিতে মুহিনের বাবার কাছে বাড়ির ভেতরে যান।
এ সময় মুহিন ভ্যানচালকের কাছে থেকে অটোভ্যানের চাবি নিয়ে সেটি চালানোর চেষ্টা করে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি একটি কাঁঠাল গাছে সজোরে ধাক্কা খায়। এতে মুহিনের বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুহিনের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution