
প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৮:১১ পি.এম
কাউনিয়ায় র্যাবের অভিযানে এক মাদক কারবারী গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ৫৫ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করছে র্যাব -১৩
এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার রংপুর- কুড়িগ্রাম মহা সড়কের মীরবাগ বাজারের মেনাজ ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীম রংপুর জেলার কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মনছুর আলীর ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে, আটকৃত শামীম কে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution