

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি নিয়ে এত আলোচনা, তাতে আদতে কোনও বোমা ছিল না। বরং, এটি ছিল 'প্রেমিকাকে নিয়ে' ছেলের নেপাল যাওয়া ঠেকানোর জন্য একজন মায়ের ব্যর্থ এক প্রচেষ্টা।
আজ শনিবার সকালে ঢাকার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বোমা সংক্রান্ত ওই ভুয়া ফোন কল ও তার নেপথ্যের উদ্দেশ্য জানান র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
এর আগে, গতকাল শুক্রবার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে এক নাম্বার থেকে কল করে জানানো হয় যে বিজি-৩৭৩ ফ্লাইটটিতে বোমা আছে। এই খবর পেয়ে বিমানটির যাত্রা স্থগিত করা হয়।
যদিও শেষ পর্যন্ত বিমানে কোনও বোমা পাওয়া যায়নি। তখন বোঝা যায় যে কলটি ভুয়া ছিল।
এরপর এই ঘটনার পেছনে কারা আছে, তা বের করার জন্য র্যাব অনুসন্ধানে নামে এবং সারারাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution