
রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। এই অভিজ্ঞতা থেকে বাদ যাননি বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখও। জনসমক্ষে একবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন অভিনেত্রী।
ফাতিমা জানান, হেনস্থার সেই ঘটনার পর থেকে তিনি সব সময় আরও সতর্ক থাকতে শুরু করেন। অভিনেত্রীর কথায়, ‘একবার এক ব্যক্তি খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারধর শুরু করে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারধর করে এবং আমি পড়ে যাই।’
এই ঘটনা ফাতিমার জীবন কতটা বদলে দিয়েছিল? অভিনেত্রীর ভাষায়, ‘এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব।’

প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution