
নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-১৪৭৬) বর্ধিত সভা সম্প্রতি সংগঠনের চৌরঙ্গী মোড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আখতারুল ইসলাম।
বর্ধিত সভা শেষে গোলাম রসুল মহব্বতকে সভাপতি ও জামিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ১০সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন আমিনুর রহমান (সহ-সভাপতি), আমিরুল ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), মেরাজুল হক (সাংগঠনিক সম্পাদক), আব্দুর রশিদ (সড়ক সম্পাদক), মতিয়ার রহমান (কোষাধ্যক্ষ), মোফাখখারুল ইসলাম (দফতর সম্পাদক), ছামেদুল ইসলাম (প্রচার সম্পাদক) ও ছাইদুল ইসলাম (কার্যকরী সদস্য)।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান জানান, সংগঠনকে সুষ্ঠ ভাবে পরিচালনার স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution