

তবে প্রশ্ন ওঠে, এত দীর্ঘ সময় ধরে হুমায়রার খোঁজ কেউ নেয়নি কেন। এমনকি অভিনেত্রীর পরিবারের সঙ্গেও ছিল নানা দূরত্ব। ফলে বিষয়টি ঘিরে দানা বাঁধে নানা সন্দেহের।
এমন পরিস্থিতির মাঝে হুমায়রার এক ঘনিষ্ঠ বন্ধু দুর এ শেহওয়ার প্রকাশ্যে এনেছেন অভিনেত্রীর পাঠানো একটি শেষ ভয়েস নোট। যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সেখানে হুমায়রাকে বলতে শোনায়, 'আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। খুব খুশি হয়েছি শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য অনেক দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু কিংবা বোনের জন্য মন থেকে অনেক দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করবে।'
এদিকে শোনা যায়, দীর্ঘদিন ভাড়া না মেটানোয় করাচির ওই আবাসনের মালিক মামলা করেছিলেন হুমায়রার নামে। পরে হুমায়রার হদিস না মেলায় আবাসনের ওই বন্ধ ঘরে হানা দেয় পুলিশ। আর তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর মৃত্যুর খবর।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution