

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান হিসেবে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জয়মরিহাট ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ , ভূরুঙ্গামারী ইউপি সদস্য আঃ লতিফ,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ।
অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন অনুদান পেয়ে উপজেলা প্রশাসনরে প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ঢেউটিন ও ৩ হাজার করে টাকা অগ্নিকান্ড ,নদীভাঙ্গন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যয়ক্রমে ১০ ইউনিয়নে ১১৯টি পরিবারের মাঝে বিতরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution