
নীলফামারী শহরের শাহীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বুধবার দুপুরে(১৬জুলাই) বিদ্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
পরে বিদ্যালয়ের পাঠদান, ভবন পরিদর্শণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার উপস্থিত ছিলেন।
এ সময় চতুর্থ শ্রেণির সাত শিক্ষার্থী ‘অবাক জলপান’ নাটিকা পরিবেশন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিদ্যালয়ে অভিভাবক ছাউনি মেরামতসহ নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ^াস দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution