

দিনাজপুরের হিলিতে কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব গাছ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্পাসরণ অধিদপ্তরের কর্মকর্তা মেসবাহুল ইসলাম,উপজেলা ভেটেনারী সার্জন ডা. মুনতাসির মামুন,হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রতিজন শিক্ষার্থীর মাঝে কাঠাল,জাম ও নিমের ৪ টি করে ৯৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করা হয় ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution