

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে ওই যুবক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে দিকে কাটাদ্বারা এলাকার ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভেসে থাকতে দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি বুধবার বিকেলে নদীতে গোসল করতে নামলে আর ভেসে ওঠেনি। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট, যার বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ রয়েছে এবং পরনে ছিল কালো প্যান্ট।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution