
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৪:৫৯ পি.এম
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের শোক প্রকাশ

সোমবার এক শোকবার্তায় পীরগাছা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রবিউল আলম বিপ্লব এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার বলেন, নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। এর পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
পীরগাছা প্রেস ক্লাব এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
আইএসপিআর জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুর্ঘটনা মোকাবিলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম যুদ্ধবিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন।
তবে দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিমানটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution