
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:৪৮ পি.এম
ফুলবাড়ীতে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৩ জুলাই) রাত ১১ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত-হায়দার আলীর ছেলে আশরাফ আলী (৪৯) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৪১)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution