
সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে(২৫জুলাই) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ।
দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
রংপুর, রাজশাহী, ফরিদপুর ও ঢাকা বিভাগের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বক্তারা দলিল লেখকদের হয়রানীবন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution