
কুড়িগ্রামের উলিপুরে লাইট হাউজের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীন সময়ে করণীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও লাইট হাউজ প্রকল্পের ফোকাল পারসন মো. জাকির হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, দুর্যোগকালীন সময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে মানবতার প্রতি গুরুত্ব দিয়ে কাজ কতে হবে। লাইট হাউজ যেভাবে কাজ করছে, তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে যে করণীয় সে বিষয়ে সচেতন হতে পারবে। চরাঞ্চলের দুর্যোগকালীন সময়ে মানুষদেরকে বিভিন্ন ভাবে সহযোগীতা করতে হবে, যাতে করে তারা পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে।
প্রশিক্ষণে উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution