
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি রংপুর ও সৈয়দপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চার শত বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর সিনিয়র মাদ্রাসায় মাঠে ওই বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ^াষকান্দর সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মান্নান সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহ, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার মো. রেহান আলী রনিসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওই দিন মাদ্রাসার প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এর আগে মাদ্রাসাটির মাঠে বৃক্ষরোপন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম শ^াষকান্দর সিনিয়র মাদ্রাসা মাঠে ফলদ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution