

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারনার অভিযোগে দুই ব্যাক্তিকে আটক করেছে স্হানীয় জনতা।পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিকেল তলা মোড় নামক স্হান থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো, রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।স্থানীয়রা জানায়, চাকুরীর প্রলোভন দেখিয়ে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের প্রতারক খলিলুর রহমান মুশফিককে ভূয়া ডিবি সাজিয়ে ওই এলাকার জনৈক সাইফুর রহমানের বাড়িতে গিয়ে তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকুরীর কথা বলে ২ লাখ টাকা দাবি করে এবং ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর চান। তাদের আচরণে সন্দেহ হলে মিনারা তার স্বামীকে ফোন দেন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান । অবস্থা বেগতিক দেখে প্রতারক চক্রের ওই দুই সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফুলকুমার নদের পাড় থেকে স্হানীঋ জনতা তাদেক আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তির কথা বলে প্রতারণা করে আসছিলেন। মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র্যাব এর হাতে আটক হন বলে একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution