
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের অন্যতম নেতা এবং জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মাহবুব আলম ভলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাতটায় শহরের পুরাতন বাবুপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি মা, দুই ভাই, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বাদ জোহর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের (বাংলা হাই স্কুল) মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়া শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুব দলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া ও সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটো, জেলা তাঁতী দলের আহবায়ক আনিছ আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারন সম্পাদক রূপা হোসাইন, জেলা শ্রমিক দলের আহবায়ক আনোয়ার হোসেন প্রামানিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution