
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদরে জর্জ কোর্ট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদুল হক উপজেলার ধরণীবাড়ী মধুপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক।
পুলিশ জানায়, বুধবার দুপুরে উস্কানিমূলক বার্তা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম সদরে জর্জ কোর্ট মোড়ে মার্কাজ মসজিদের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম, চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর জেল-হাজতে পাঠানো হয়েছে।##
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution