

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আগস্ট মাসের নতুন মূল্য আজ (রোববার) নির্ধারণ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর আগস্টের সিপি (সৌদি প্রাইস) অনুযায়ী দেশের বাজারে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। একই সঙ্গে জানানো হবে অটোগ্যাসের নতুন দামও।
এর আগে, সবশেষ গত ২ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।
অটোগ্যাসের দামও ওইদিন সমন্বয় করা হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত সাতবার এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে। কমেছে চারবার। আর একবার দাম অপরিবর্তিত ছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution