
নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিনের পিতা ও শহরের শহীদ ডা. সামসুল হক সড়কের কামরান ক্রোকারিজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুর একটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, ছয় মেয়ে, নাতি -নাতনি, অসংখ্যক আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ এশা শহরের পুরাতন বাবুপাড়া বায়তুল মাবুদ মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি মো. রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব মো. পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটো, জেলা তাঁতী দলের আহবায়ক আনিছ আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution