
দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরের প্রণোদনা আওতায় এসব চারা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৯৫০ মেধাবী শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
সোমবার বিকেল ৩ টায় উপজেলার রাণীগঞ্জ ২য় দ্বিমুখী সরকারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধামী ২৬৪ জন শিক্ষার্থীদের মাঝে ৪টি করে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মমদেল হোসেন, সাখাওয়াত হোসেন ও সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনসহ অনেকে। শেষে ৩ জন পেঁয়াজ চাষিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের পক্ষ থেকে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution