
জুলাই গনঅভ্যূত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপি বিজয় র্যালী ও সমাবেশ করেছে। পৌর বিএনপি সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দলীয় কার্যালয়ের সামনে এবং উপজেলা বিএনপি শহরের উপকন্ঠে কামারপুকুর বাজারে ওই সমাবেশ করে।
এর আগে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীরা পৃথক পৃথক বিজয় র্যালী বের করে। বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালীটি শহীদ ডা. জিকরুল হক সড়ক হয়ে সিনেমা রোড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র প্রতিহত করা, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানা শ্লোগান দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনৈতিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা বিএনপি নেতা এহছানুল হক, মতিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহীন আকতার, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, আবু নাসিম মিঠু, ওসমান গনি, যুবদল নেতারেজওয়ান আকতার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু,সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম মল্লিক, জিয়া মঞ্চের নেতা আরমান হামিদসহ পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এদিকে, সৈয়দপুর উপজেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে শহরের উপকন্ঠে কামারপুকুর বাজারে বিজয় র্যালী ও সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জনের সঞ্চালনায় সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা , উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution