
নীলফামারীর সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল রউফ মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার ভোর পাঁচটায় বার্ধক্যজনিত কারণে শহরের কাজীপাড়া কাজী স্ট্রীটের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় শহরের কাজীপাড়া ঈদগাহ্ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। নীলফামারী জেলা পুলিশের একটি সুসজ্জিত গার্ড অব অনার দল তাকে গার্ড অব অনার দেন। এর আগে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী উপস্থিত থেকে মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেন এবং পরে তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে মরহুমের কফিন মুক্তিযোদ্ধা পতাকা দিয়ে আচ্ছ¡াদিত করে দেয়া হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ হয়েছে। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর বাদ আছর কাজীপাড়া ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শেষে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী সরকার, বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোনায়মুল হক, বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আজগার আলী, বীরমুক্তিযোদ্ধা মো. জিয়াউল হক, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক মো. নিজামুল হক, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution