
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব - ২০২৫ উপলক্ষে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার (৬ আগস্ট) সকালে শহরের কুন্দল এলাকায় অবস্থিত সৈয়দপুর সরকারি কলেজ চত্বরে ওই বৃক্ষরোপন করা হয়।
এ সময় সৈয়দপুর কলেজের শিক্ষক মো. গোলজার হোসেন, বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার শাখা প্রধান মো. গোলাম শাফী খান, অপারেশন ম্যানেজার মো. বাদশা মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই দিন বেসিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজ চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution